অগ্রিম রপ্তানি আয় সংরক্ষণের বাধ্যবাধকতা শিথিল

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৭ এএম

রপ্তানির বিপরীতে অগ্রিম পাওয়া আয়ের ১০ শতাংশ সংরক্ষণের বাধ্যবাধকতা প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়েছে। জানা গেছে, রপ্তানিকারকদের নগদ প্রবাহ বাড়ানো ও রপ্তানি বাণিজ্য সহজ করতে এ নির্দেশনা দেওয়া হয়।

সার্কুলারে বলা হয়েছে, বিদেশি ক্রেতাদের থেকে অগ্রিম পাওয়া রপ্তানি আয়ের ১০ শতাংশ সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে নেওয়া হলো। তবে প্রকৃত লেনদেন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

নির্দেশনা অনুযায়ী, এ ধরনের রপ্তানিকারকের নিশ্চিত এলসি বা চুক্তি থাকতে হবে। যার ভিত্তিতে পণ্য রপ্তানি করা হবে। রপ্তানিকারকের পূর্ববর্তী রপ্তানি কার্যক্রম সন্তোষজনক হতে হবে এবং অর্ডার বাস্তবায়নের জন্য যথেষ্ট সক্ষমতা থাকতে হবে। এ ছাড়া অগ্রিম পাওয়া অর্থ অবশ্যই সুদমুক্ত হতে হবে।

এই শিথিলতা রপ্তানিকারকদের কাঁচামাল সংগ্রহ ও উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে সহায়তা করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত