লক্ষ্মীপুরে জেলা স্টেডিয়ামের পাশে রাশেদা বেগম (৬০) নামে এক নারীকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহত নারী রাশেদা বেগম লাহারকান্দি এলাকার মৃত মোবারক হোসেনের স্ত্রী।
আজ শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ঘাতক ইমন হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, লক্ষ্মীপুর শহরের জেলা স্টেডিয়ামের পাশে রাশেদা বেগম বাসায় একাই থাকতেন। শুক্রবার ফজরের নামাজের ওজু করতে তিনি ঘর থেকে বের হন। এ সময় একই বাড়ির সেলিমের ছেলে ইমন হোসেনকে ঘরের দরজা দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি। পরে রাশেদা বেগম ইমনকে নানা বিষয়ে জিজ্ঞাসা করার এক পর্যায়ে ঘরের ভেতরে প্রবেশ করেন ইমন। পরে দরজা আটকিয়ে বটি দিয়ে রাশেদা বেগমকে এলোপাতাড়ি কোপাতে থাকে ইমন। এতে রাশেদের চিৎকারে আশপাশে লোকজন এগিয়ে এলেও নারীকে জবাইকে করে মৃত্যু নিশ্চিত করে ঘরে লুকিয়ে থাকেন ঘাতক। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ইমনকে আটক করে।
এদিকে ঘাতক ইমন হোসেন ও রাশেদা বেগম সম্পর্কে চাচি-ভাতিজা। দীর্ঘদিন ধরে রাশেদা বেগমের সাথে নারিকেল-সুপারী ও ইমনের স্ত্রীর সঙ্গে নানা বিষয় নিয়ে মতবিরোধ চলে আসছে বলে জানান ইমন। এর জের ধরে তাকে জবাই করে হত্যা করা হয় বলে দাবি করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. রেজাউল হক বলেন, দীর্ঘদিন ধরে রাশেদা বেগমের সঙ্গে নারিকেল-সুপারী ও ইমনের স্ত্রীর সঙ্গে নানা বিষয় নিয়ে মতবিরোধ চলে আসছিল। এর জের ধরে তাকে জবাই করে হত্যা করা হয়েছে বলে ঘাতক পুলিশের কাছে স্বীকার করছেন।
নড়াইলে চেক প্রত্যাখ্যান মামলায় সাজাপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার