মুন্সীগঞ্জের শ্রীনগরে হাত-পা বাঁধা অবস্থায় আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রফিক শেখ (৬০)। আজ শুক্রবার সকালে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের কয়কীর্ত্তন গ্রামের রানা শেখের বাড়ির আম গাছে ঝুলন্ত ওই লাশ উদ্ধার করে।
নিহতের বড় ছেলে হাবীব শেখ জানান, তার বাবা একই গ্রামের ঢাকার ব্যবসায়ী রানা শেখের বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। ১০ হাজার টাকা বেতনে ওই বাড়ির দেখাভাল করে আসছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাতে বড় মেয়ের কাছ থেকে বলে তিনি নিজ বাড়ি থেকে বের হন।
তিনি আরও জানান, শুক্রবার ভোরে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন চিন্তায় পড়ে যান। এতে তারা বাবাকে খুঁজতে রানা শেখের বাড়িতে আসেন। এ সময় রানা শেখের বাড়ির একতলা ভবনঘেঁষা একটি আম গাছের ডালে তার বাবার লাশ ঝুলে থাকতে দেখেন। এ সময় তার হাত-পা পেছনের দিকে বাঁধা অবস্থায় ছিল। ছেলে হাবীব শেখের দাবি- তার বাবাকে হত্যা করে হাত-পা বেঁধে গাছের ডালে ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান জানান, পরিবারের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার সকাল ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধের লাশ উদ্ধার করেন। বৃদ্ধ রফিক শেখের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তারপরও ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ।
'একটি দল নির্বাচন নির্বাচন বলে মরিয়া হয়ে উঠেছে'
ভারতীয় জেলেদের আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভ