দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে কারও মৃত্যু হয়নি। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১৭৫ জন, বরিশাল বিভাগে ১১৫ জন, ঢাকা বিভাগের জেলাগুলোতে ১১১ জন, চট্টগ্রাম বিভাগে ৯০ জন, ময়মনসিংহ বিভাগে ১৫ জন এবং রাজশাহী বিভাগে ৮ জন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৯৬ জন পুরুষ ও ৯২ জন নারী। এ ছাড়া জানুয়ারি থেকে এ পর্যন্ত ৪৪ হাজার ৬৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
