এশিয়া কাপ ২০২৫-এর ফাইনালকে ঘিরে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। আয়োজকরা নিশ্চিত করেছেন, ফাইনালের আগের দিন দুই অধিনায়কের ঐতিহ্যবাহী ট্রফি ফটোশুট হবে না। কর্মকর্তাদের মতে, ফাইনালের দিন টসের আগে অনুমোদন মিললে কেবল যৌথ ছবি তোলা হতে পারে।
প্রথমবারের মতো ভারত-পাকিস্তান এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি হবে আগামীকাল রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
ভারতের প্রস্তুতির অংশ হিসেবে আজ সংবাদ সম্মেলনে করবেন অধিনায়ক সূর্যকুমার যাদব। পরে ৭টা থেকে দুবাইয়ে দলের শেষ অনুশীলন হবে ক্লোজড ডোর। অন্যদিকে পাকিস্তান দল আইসিসি একাডেমিতে উন্মুক্ত অনুশীলন সেশনে অংশ নেবে।
গ্রুপপর্বে টসে পাকিস্তানি খেলোয়াড় সালমান আলী আগার সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেন সূর্যকুমার, যা ভক্ত ও বিশ্লেষকদের মধ্যে তীব্র আলোচনা সৃষ্টি করে। জয় নিশ্চিত করার পরও প্রতিপক্ষকে শুভেচ্ছা না জানিয়ে সরাসরি মাঠ ছাড়েন সূর্যকুমার ও শিভম দুবে।
এশিয়া কাপের ইতিহাসে প্রথম ভারত-পাকিস্তান ফাইনালকে ঘিরে তাই কেবল মাঠের ক্রিকেট নয়, মাঠের বাইরের নাটকীয় ঘটনাও সমান আলোচনায়। রাজনৈতিক ও আবেগী প্রেক্ষাপটে জমে উঠছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই মহারণ, যা নজর কাড়ছে পুরো ক্রিকেট বিশ্বে।
ব্রুনোর পেনাল্টি মিস, এবারের ব্রেন্টফোর্ডের কাছ হারলো ম্যানইউ