শতাধিক হিন্দু পরিবার পেল তারেক রহমানের পূজার উপহার

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৯ এএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও দরিদ্র শতাধিক হিন্দু পরিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পূজার উপহার পেয়েছে। গতকাল শনিবার তুরাগ থানার রানাভোলা ইউনিয়ন পরিষদ মাঠে হিন্দু পরিবারগুলোর সদস্যদের সঙ্গে মতবিনিময়ের পর উপহার বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।

মতবিনিময় অনুষ্ঠানে তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক চান মিয়া ব্যাপারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলামসহ অন্য নেতারা।

মোস্তফা জামান বলেন, ‘বিএনপি সারা দেশে হিন্দু সম্প্রদায়ের পাশে রয়েছে। শারদীয় দুর্গাপূজার মতো বড় উৎসবে অসহায় হিন্দু ভাই-বোনদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তুরাগে অনেক হিন্দু পরিবার রয়েছে, যারা কারও কাছে সাহায্য চাইতে পারে না। এই উৎসবকে ঘিরে তারেক রহমানের নির্দেশ ছিল তাদের পাশে দাঁড়ানো। আমি সেই নির্দেশনা পালন করেছি এবং শতাধিক হিন্দু পরিবারের মাঝে শারদীয় দুর্গাপূজার উপহার বিতরণ করতে পেরেছি।’

তিনি আরও বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের এই উৎসবকে কেন্দ্র করে কিছু মহল দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারে। দলের নেতাকর্মীদের সবাইকে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে পাড়া-মহল্লায় পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করতে হবে, যাতে হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের কোনো ক্ষতি না হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত