দুবাইতে এশিয়া কাপের ফাইনালে আজ মুখোমুখি ভারত ও পাকিস্তান। এশিয়া কাপের ইতিহাসে এবারই প্রথম ফাইনালে মুখোমুখি হচ্ছে এই দুই দল। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।
ফাইনালে ভারতের একাদশে নেই হার্দিক পান্ডিয়া, হার্ষিত রানা ও আর্শদিপ নেই। তাদের জায়গায় জাসপ্রিত বুমরা, শিবম দুবে ও রিঙ্কু সিংকে ফেরানো হয়েছে। পাকিস্তান খেলবে শেষ ম্যাচের দলটিই।
এবারের এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের এটি তৃতীয় ম্যাচ। গ্রুপপর্বে ও সুপার ফোরের লড়াইয়ে জিতেছিল ভারত।
ভারতের একাদশ : অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, শিবম দুবে, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরা ও বরুণ চক্রবর্তী।
পাকিস্তানের একাদশ : সালমান আগা (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি।
অভিষেক বনাম শাহিন আফ্রিদি- যে দ্বৈরথ এশিয়া কাপ শিরোপা নির্ধারণ করতে পারে
আজ ফাইনালে যত রেকর্ড ভাঙতে পারেন অভিষেক শর্মা