নারায়ণগঞ্জের আড়াইহাজারে বালু ভর্তি ট্রাকচাপায় আলিফ (৩) নামে এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় উপজেলার খাগকান্দা ইউনিয়নের পাঁচানি এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত শিশু আলিফ ওই গ্রামের আওলাদ হোসেনের পুত্র।
ঘটনার বিবরণে জানা যায়, গুরুপদী এলাকার জনৈক লোকের মালিকানাধীন একটি বালুবাহি ট্রাক জাঙ্গালিয়া থেকে বালু নিয়ে বঙ্গারবাজার যাওয়ার পথে ওই শিশু রাস্তায় খেলা করার সময় চালক তাকে ট্রাক চাপা দেয়। ফলে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসিরউদ্দিন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
অগ্নিকাণ্ডে ভাইসহ শিশুশিল্পীর মৃত্যু