জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে দিনের প্রথম ম্যাচে ভরাডুবি হয়েছে বরিশালের। সবগুলো উইকেট হারিয়েও মাত্র ১০৬ রানের বেশি করতে পারেনি বিভাগটি। এই অল্প রান তাড়ায় বেশি সময়ক্ষেপণ করেনি প্রতিপক্ষ রংপুর। অনিক সরকার সেতুর ফিফটিতে ১৩.৩ ওভা্রেই ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় তারা।
বরিশালের ইনিংসে ছোবল হানেন গত এনসিএলে নৈপুণ্যে নাম কুড়ালেও বিপিএলে ফিক্সিং সংক্রান্ত আলোচনার জন্ম দেওয়া পেসার আলাউদ্দীন বাবু। ১৬ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন তিনি। এছাড়া নাসির হোসেন নেন ২ উইকেট। সর্বোচ্চ ২৭ রান আসে ফজলে মাহমুদ রাব্বীর ব্যাটে।
সিলেট আউটার স্টেডিয়ামে রানতাড়ায় ৩৫ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলেন অনিক সরকার সেতু। হাঁকান ৫টি ছক্কা ও ৩টি চার। এছাড়া আবদুল্লাহ আল মামুন করেন ২৪ রান। বরিশালের তানভীর ইসলাম ২৭ রানে শিকার করেন ৩ উইকেট।
বিশ্বকাপে আর্জেন্টিনার জয়, ব্রাজিল ড্র করলো মেক্সিকোর সঙ্গে
'আড়ালে আমার সঙ্গে হাত মিলিয়েছে সূর্যকুমার', দাবি সালমান আগার