খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার রামসু বাজারে ২৮ সেপ্টেম্বরের ঘটনায় নিহত তিন পাহাড়ি যুবকের লাশ গতকাল সোমবার রাত সাড়ে দশটায় পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন।
লাশ হস্তান্তরের পর রাতেই শোকাহত পরিবারের সদস্য ও এলাকাবাসী নিহতদের দাহক্রিয়া সম্পন্ন করেছে। নিহত থোয়াইচিং মারমা (২৫)-কে বটতলাপাড়ায়, আখ্র মারমা (২৪)-কে সাইংগুলিপাড়ায় এবং আথুই প্রু মারমা (২৬)-কে লিচু বাগানে দাহ করা হয়। নিহত তিনজনেরই বাড়ি গুইমারা উপজেলার ২নং হাফছড়ি ইউনিয়নে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল চৌধুরী নিশ্চিত করেছেন যে, রাত সাড়ে দশটায় স্বজনদের কাছে নিহতদের লাশ হস্তান্তর করা হয়েছে। এরপর রাতেই নিহতদের দাহক্রিয়া সম্পন্ন করা হয়।
