শ্যামলী নূর জামে মসজিদ উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০৮:৪৩ পিএম

শ্যামলী নূর জামে মসজিদ উচ্ছেদের বিরুদ্ধে শুক্রবার প্রতিবাদ ও গণ মিছিল হয়েছে। এই গণ মিছিল ও প্রতিবাদে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিদ্বয় ও ‍মুসল্লীগণ একত্রে মসজিদ উচ্ছেদের বিরুদ্ধে জোড়ালো বক্তব্য রাখেন।

এখানে আরও উপস্থিত ছিলেন অত্র এলাকার রাজনৈতিক নেতা কর্মীরা প্রতিবাদ সমাবেশে উপস্থিত ব্যক্তি ও নেতা কর্মীরা উপস্থিত বক্তব্য রাখেন। মসজিদের কমিটির সভাপতি এ,বি,এম মোজহারুল করিম, এন,সি,পির পক্ষ থেকে শের-ই-বাংলা নগর থানার প্রধান সমন্বয়কারী মো. হামিদুর রহমান, বাংলাদেশ জামাতে ইসলামি এর নেতা ২৮নং ওয়ার্ডের সভাপতি জনাব-ছগীর সাহেব, বিএনপির ২৮নং ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান স্বপন, ঢাকা মহানগর উত্তর এর সাবেক নেতা এড. আফতাব উদ্দিন জসীম।

সকলের একই দাবি, ‘আমাদের এলাকার নামাজ আদয় করার কোন মসজিদ নাই। আমরা দীর্ঘ ২২ বছর এখানে অত্র এলাকার মুসল্লীগণ পাঁচ ওয়াক্ত নামাজ ও দুই ঈদের নামাজ আদয় করে আসতেছি। আমাদের এক বিন্দু রক্ত থাকিতে মসজিদ এর জায়গা ছাড় দিবো না। আমরা বিভিন্ন সময়ে মসজিদের জায়গা টুকুসরকারী নিয়ম মেনে বরাদ্দের জন্য আবেদন করি। কিন্তু অত্র মসজিদ এর জায়গা মসজিদ কে না দিয়ে অন্য সংস্থাকে বরাদ্দ দেয়। তাই আজকে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লীগণ শোক এ দুঃখে ভারাক্রান্ত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত