আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন শরীফুল ইসলাম। তরুণ এই পেসার মাত্র ১৩ রানে ১ উইকেট শিকারের পর ব্যাট হাতে খেলেন ৬ বলে ১১* রানের মহাগুরুত্বপূর্ণ ক্যামিও। ২ উইকেটে ম্যাচ জয়ের পর বিশেষ একটি ঘোষণাও দিয়েছেন ২৪ বছর বয়সী পেসার।
আজ শনিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে শরিফুল লিখেছেন, ‘১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়। দলের দারুণ প্রচেষ্টা, সবাইকে অভিনন্দন। আজ থেকে আমি একটা ছোট উদ্যোগ নিচ্ছি। আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচে যতবার আমি ম্যান অব দ্য ম্যাচ হব, প্রতিবারই সেই পুরস্কারের অর্থ আমার এলাকার অসহায় মানুষদের মাঝে সহযোগিতা হিসেবে বিতরণ করব ইনশাআল্লাহ। দোয়া করবেন যেন আল্লাহ আমাকে এই কাজটা নিয়মিতভাবে করার তৌফিক দেন।’
উল্লেখ্য, ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের সদস্য শরীফুলের বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের প্রতন্ত্য গ্রাম মৌমারিতে। আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে একবারই ম্যান অব দা ম্যাচ হয়েছিলেন শরীফুল। সেটিও ছিল আফগানিস্তানের বিপক্ষে, ২০২৩ সালে চট্টগ্রামে ওয়ানডে ম্যাচে ৪ উইকেট শিকার করে।
শোয়েব মালিকের তৃতীয় বিয়েও ভেঙে যাচ্ছে?
৭ ইনিংস ও ৮৬ বল পর ছক্কার দেখা পেলেন জাকের আলী