সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে বিমানবন্দরে কথা বলেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুর। পাহাড়ের অস্থিতিশীল পরিস্থিতি ইঙ্গিত করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন না হলে দেশ সংকটে পড়বে।
এছাড়া নিজের ওপর সাম্প্রতিক সময়ের হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার আমলেও আমাদের ওপর এমন বর্বর হামলা হয়নি। যত বড় অফিসারই হোক এই হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
