নোয়াখালী জেলার বিএনপির সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ ও বৈষম্যহীন দেশ গড়ে উঠবে।
তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করা হয়েছে। আমার বিশ্বাস এদেশের মানুষ বিপুল ভোটের ব্যবধানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিজয়ী করবে। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে এবং সমৃদ্ধ ও বৈষম্যহীন দেশ গড়ে উঠবে।
শনিবার (০৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চৌমুহনী বাজারে লিফলেট বিতরণ ও পথসভায় তানভীর উদ্দিন রাজিব এ সব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে হিন্দু মুসলমানদের মধ্যে কোন ভেদাভেদ থাকবে না। আমরা বিশ্বাস করি, ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। আমরা সবাই মিলে মিলেমিশে হাতিয়ায় শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে।
পথ সভায় উপস্থিত তার সঙ্গে ছিলেন উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি আরেফিন আলী, জিএস জাকের হোসেন পারভেজ, সাবেক আহ্বায়ক আবুল বাসার হাওলাদার, উপজেলা যুবদলের নেতা রফিক উদ্দিন, ছাত্রনেতা তুষার আহমেদ ও জেলা শ্রমিক দল নেতা আবুল কাশেম প্রমুখ।
