নাটোরে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০২:৫৮ পিএম

নাটোর শহরের লালবাজারে নিজ বাসা থেকে আইনজীবী ভাস্কর বাগচী (৪৭) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ভাস্কর বাগচী একই এলাকার চান্দু বাগচীর ছেলে। তিনি নাটোর জজ কোর্টের আইনজীবী ও আইকর উপদেষ্টা এবং জেলা হিন্দু মহাজোটের সভাপতি ছিলেন। 

জানা যায়, শনিবার (৪ অক্টোবর) রাতে শহরের লালবাজারে নিজ বাসার সিঁড়িতে রডের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার স্বজনেরা। পরে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু সহকর্মী ও স্থানীয়রা তার এই মৃত্যুকে রহস্যজনক বলে মনে করছেন । 

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা আত্মহত্যা। কিন্তু কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত