মাহবুবউল আলম হানিফের মানবতাবিরোধী অপরাধের আদেশ কাল

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৩:৪৭ পিএম

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থান চলাকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হবে কি-না, সে বিষয়ে আদেশ আগামীকাল।

হানিফসহ চার আসামির বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য প্রদান, ষড়যন্ত্র করা ও কুষ্টিয়ায় ছয় জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আজ আমলে নেয়ার আবেদন করেন প্রসিকিউসন।

এরপর রবিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আগামীকাল আদেশের দিন ধার্য করেন। ট্রাইব্যুনালে আজ প্রসিকিউসনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম শুনানি করেন।

অপর তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান খান আতা। এই চার আসামি পলাতক রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত