কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে রাজধানীর নিকেতন এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)
আজ রবিবার বিকালে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, রবিবার দুপুর পৌঁনে ৩টার দিকে ডিবি-গুলশান বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নিকেতন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
বি এম মোজাম্মেল হকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত হত্যা মামলাসহ ঢাকা মহানগর এলাকায় আটটি মামলার তথ্য পাওয়া গেছে।
