স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকের এন্ট্রিপদ নবম গ্রেডে উন্নীত করে চার স্তরীয় পদসোপান ও অনতিবিলম্বে আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা সংরক্ষণসহ মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র ও মর্যাদা রক্ষা, বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শুন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন এবং বকেয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেলের মঞ্জুরি আদেশ প্রদানসহ ৫ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রিপদ নবম গ্রেড বাস্তবায়ন পরিষদ খুলনা অঞ্চল।
আজ রবিবার খুলনা প্রেস ক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব মো. ওমর ফারুক বলেন, আগামী ১৯ অক্টোবরের মধ্যে আমাদের দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে দাবি আদায়ে মানববন্ধন, বিভাগীয় শিক্ষক সমাবেশ এবং ঢাকায় মহাসমাবেশ আয়োজনসহ আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের খুলনা অঞ্চল কমিটির আহ্বায়ক মো. কামরুজ্জামান, খুলনা জেলা কমিটির আহ্বায়ক মো. ফারুকুল ইসলাম, মমতাজ খাতুন, মো. সাইফুজ্জামান, মলয় কান্তি গাইন, মাসুম বিল্লাহ, তাজাম্মুল হক প্রমুখ।
অপরদিকে, একই স্থানে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।
এতে লিখিত বক্তৃতা দেন সংগঠনের খুলনা জেলা সভাপতি অধ্যক্ষ মনিরুল হক বাবুল। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর বিগত আওয়ামী লীগ সরকার বেসরকারি শিক্ষকদের কোনও সুবিধা দেয়নি, বরং চাকরিচ্যুতি, বরখাস্তসহ নানাভাবে হয়রানি করেছে। আমরা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন করে আসছি। জাতীয়করণ এখন সময়ের দাবি।
কোরআন অবমাননাকারী শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার
ভারত-পাকিস্তান নতুন করে উ/ত্তে/জ/না, পাল্টাপাল্টি হু-ম-কি
ওএসডি ৬৯ উপসচিবকে বিভিন্ন বিভাগ-দপ্তরে পদায়ন