ফেনীতে পুলিশকে পিটিয়ে অস্ত্র ও আসামি ছিনতাই

আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০২:৪৫ পিএম

ফেনী জেলার সোনাগাজীতে পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই করেছে হামলাকারীরা। এ সময় পুলিশের অস্ত্র ও ওয়াকিটকিও ছিনিয়ে নেওয়া হয়।

মঙ্গলবার (৭ অক্টোবর) উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ১০টিরও বেশি মামলার আসামি জাহেদুল ইসলাম রিপনকে (৩৮) সোনাগাজী মডেল থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক সাইদুরের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

এরপর আসামিকে থানায় নিয়ে যাওয়ার পথে তার স্বজনরা পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র ও ওয়াকিটকি লুট করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। তাদের হামলায় এএসআই সাইদুর রহমান, মোফাজ্জেল হোসেনসহ ৬ পুলিশ সদস্য আহত হন।

পরে মডেল থানার আরও পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক দল অভিযান চালিয়ে জাহেদুল ইসলাম রিপনকে গ্রেপ্তার করে। পরে তার দেখানো মতে পুলিশের লুট হওয়া অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করা হয়।

সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। রিপনের বিরুদ্ধে এর আগে ডাকাতি, অস্ত্র আইনের মামলাসহ মোট ৯টি মামলা আদালতে বিচারাধীন আছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত