ঢাকার কেরানীগঞ্জে পূর্ব ঈমামবাড়ি উচু কবরস্থানে ব্যবহৃত বৈদ্যুতিক সংযোগ তার চুরি করে নিয়ে গেছে একটি চক্র। এক সপ্তাহ আগে চুরির এ ঘটনায় থানায় অভিযোগ করলেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
কবরস্থানের খাদেম মো.আলীজান জানান, তিনি ও তার সহকর্মী মো. শাহীন দীর্ঘদিন ধরে ঈমামবারি উচু কবরস্থান দেখাশুনা করছেন। প্রতিদিনের মতো গত ২৯ সেপ্টেম্বর রাত ১১টায় কাজ শেষে তারা কবরস্থান থেকে চলে যান। পরদিন ৩০ সেপ্টেম্বর ভোর ৫টায় এসে দেখতে পান পিলারে কিছু তার ঝুলছে বাকি তার চোর কেটে নিয়ে গেছে। পুরো কবরস্থান জুড়ে প্রায় ৪ কয়েলের বেশি তার ছিল, সব কেটে চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় ওই দিনই থানায় মামলা করেন তিনি।
স্থানীয় বাসিন্দা মো. ইউসুফ জানান, কবরস্থানের আশপাশের রোডে কোনো সিসি ক্যামেরা নেই। থাকলে হয়তো চোর চুরি করতে সাহস পেতো না।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন জানান, এ ঘটনায় তদন্তের কাজ চলমান রয়েছে।
