জনবল নিয়োগ দেবে রূপায়ন গ্রুপ

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০২:০৮ পিএম

জনবল নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রূপায়ন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেড। প্রতিষ্ঠানটির সেলস বিভাগ সিনিয়র এক্সিকিউটিভ ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে। মাসিক বেতন ছাড়াও নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা থাকছে।

প্রতিষ্ঠানের নাম: রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেড

চাকরির ধরন:  বেসরকারি চাকরি

পদ ও লোকবল:  নির্ধারিত নয়

আবেদন করার মাধ্যম:  অনলাইন

আবেদনের শুরু ও শেষ তারিখ:  শুরু ০৮ অক্টোবর শেষ ১২ অক্টোবর ২০২৫

অফিশিয়াল ওয়েবসাইট: https://rupayanhousingestateltd.com

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

বিভাগ:  সেলস

পদসংখ্যা:  নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা:  বিবিএ/এমবিএ

অন্যান্য যোগ্যতা: ইংরেজি ও বাংলা উভয় ভাষায় চমৎকার যোগাযোগ দক্ষতা।

অভিজ্ঞতা:  কমপক্ষে ৩ থেকে ৬ বছর

চাকরির ধরন:  ফুলটাইম

কর্মক্ষেত্র:  অফিসে

প্রার্থীর ধরন:  নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা:  কমপক্ষে ২৮ বছর

কর্মস্থল:  ঢাকা (আশুলিয়া, বসুন্ধরা, মতিঝিল)

বেতন:  আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা:  টি/এ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর বেতন পর্যালোচনা, দুপুরের খাবার সুবিধা, ২টি উৎসব বোনাস, বিকল্প শনিবার সাপ্তাহিক ছুটি এবং কোম্পানির নীতিমালা অনুসারে আরও অন্যান্য সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এ লিংকে ক্লিক করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত