আরবাজের মেয়ের নাম রাখলেন সালমান খান 

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১০:৪৮ এএম

বাবা হয়েছেন বলিউড তারকা আরবাজ খান। রবিবার মেয়ের জন্মের পর থেকে সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করেনি আরবাজ-সুরা দম্পতি। তবে বুধবার সদ্যোজাতকে নিয়ে বাড়ি ফিরেই নাম প্রকাশ করলেন তারা।

এ দিন গোলাপি রঙের কার্ডে কন্যার আগমনের খবরের পাশাপাশি নাম লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দু’জনই। এ দম্পতি মেয়ের নাম রেখেছেন ‘সিপারা’ খান।

ঘনিষ্ঠমহল সূত্রে খবরে জানা গেছে, এই নাম নাকি ‘বড়চাচা’ সালমান খানের পছন্দে রাখা হয়েছে।

গোলাপি রঙের কার্ডে কন্যার আগমনের পাশাপাশি নাম প্রকাশের পোস্ট করেন আরবাজ-সুরা খান। ছবি: সংগৃহীত

খান পরিবারের এই খুদে সদস্যের নাম নিয়ে নেটিজনদের একাংশ মনে করছে, মা সুরা ও বাবা আরবাজের সঙ্গে মিলিয়েই রাখা হয়েছে। কিন্তু এই নামের সঙ্গে কুরাআনের সঙ্গে মিলিযে রাখা হয়েছে। যার  আধ্যাত্মিক ও ধর্মীয় তাৎপর্য রয়েছে। ‘সিপারা’ বলতে এখানে কুরাআনের ‘পারা’কে বুঝানো হয়েছে। এটি ফরাসি ভাষা, যার অর্থ হলো খণ্ড।  মূলত কুরআনে পড়ার সুবিধার জন্যই পারা হিসেবে ভাগ করা থাকে।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত