প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে করপোরেট বিচ ক্রিকেট টুর্নামেন্ট

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১১:৫৯ পিএম

বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল করপোরেট বিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫। আগামী ২১ নভেম্বর কক্সবাজারে শুরু হয়ে তিনব্যাপী এ টুর্নামেন্ট শেষ হবে ২৩ নভেম্বর।

‎বাংলাদেশ ক্রিকেটে আরাফাত রহমান কোকোর অবদানকে স্মরণ ও শ্রদ্ধা জানাতেই মূলত এ আয়োজন করা বলে জানিয়েছেন আয়োজকরা। টুর্নামেন্টকে কেন্দ্র করে কক্সবাজার রুপ নেবে ক্রীড়া, সংস্কৃতি ও বিনোদনের মিলনমেলায়।

‎দেশের শীর্ষ ১৬ কর্পোরেট দলের ৩২০ এর অধিক ক্রিকেটার অংশ নেবেন আসরটিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত