কুড়িগ্রাম সদরের পাঁচগাছীতে শাপলা ফুল তুলতে গিয়ে নৌকা থেকে পড়ে মমিন (৭) নামে এক শিশু মারা গেছে।
শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে ওই ইউনিয়নের ছড়ার পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু মমিন ওই এলাকার শামসুল হকের ছেলে।
স্থানীয়রা জানায়, নিহত শিশু মমিন ও তার সমবয়সী বন্ধুদের সাথে বাড়ির পাশে বিলে নৌকাতে করে শাপলা ফুল তুলতে যায়। এসময় সে নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন জানতে পারলে তার মরদেহ উদ্ধার করা হয়।
সদরের পাঁচগাছী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।
