কুষ্টিয়ায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পুকুর থেকে অনন্যা ইসলাম সুমি ওরফে জুথি (৩৩) নামে এক তরুণীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) বেলা ১১টায় কুষ্টিয়া মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে মরদেহ ভাসতে দেখে পুলিশকে থানায় খবর দেয় স্থানীয়রা। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশের উদ্ধারকারী টিম মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত অনন্যা ইসলাম সুমি ওরফে জুথি শহরের পিয়াাতলা এলাকার বাসিন্দা নুরুল ইসলাম বাচ্চু’র কন্যা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল আজিজ জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এটি হত্যাকাণ্ড হয়ে থাকলে জড়িতদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হবে।
