কক্সবাজার টেকনাফের হ্নীলায় ৪ বছরের শিশু আফসি মনিকে এক জোড়া কানের দুলের জন্য ২৪ ঘণ্টা বাড়িতে অবরুদ্ধ রেখে অমানুষিক নির্যাতনের পর মৃত্যু নিশ্চিত করে পুকুরের পানিতে ফেলে দেয় ঘাতকরা। গত ৪ অক্টোবর হ্নীলার পূর্বপানখালীস্থ সৌদি প্রবাসী ফরিদের বাড়িতে এ ঘটনা ঘটে।
শিশু আফসি হত্যার সঠিক বিচারের দাবিতে শনিবার (১১ অক্টোবর) বিকেলে হ্নীলা বাস স্টেশন চত্বরে সায়েম সিকদারের পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আফসির মতো আর কোনো মায়ের বুক যাতে খালি না হয় এ ব্যাপারে আইনের ফাঁক দিয়ে বয়সের গড়মিল দেখিয়ে অপরাধীরা যাতে পার পেতে না পারে, সেই দিকে খেয়াল রেখে প্রশাসনকে ওই মামলায় আইন প্রয়োগ করার জন্য জোর দাবি জানান।
এছাড়াও বক্তারা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুছ ও আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সবাইকে ১৮ বছর বয়সের নিচের অপরাধীদের সংঘটিত অপরাধের ধারাটি সংশোধন করে "অপরাধী কেবল অপরাধীই" আইন সবার জন্য সমান প্রয়োগ করে সকল অপরাধী কে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক মেম্বার আলী আহদ, বিএনপি নেতা আবছার কামাল নোবেল, রশিদুল আলম চৌধুরী, বাজার ইজারাদার ও ব্যবসায়ীকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবুবকর আল মাসুদ, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্বাস আলী, আলমগীর সালাম পুলক ও শহীদা আফসি মনির পিতা ইঞ্জিনিয়ার মামুনুর রশিদসহ অনেকে।
উল্লেখ্য এই ঘটনায় প্রবাসী ফরিদের স্ত্রী জাবেদা খাতুন, তার ছেলে ফয়েজ, আব্দুল আজিজ, মুহাম্মদ ইয়াকুব, উমর,সায়েম ও আরফাত জড়িতের অভিযোগে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে ।
সারা দেশে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু
তালেবান-পাক বাহিনীর মধ্যে সংঘর্ষ, সংযমের আহ্বান প্রতিবেশিদের