গজারিয়ায় মেঘনা নদীতে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির লাশ

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৮:০৪ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে অজ্ঞাত (৫০) এক পুরুষের লাশ উদ্ধার করেছে গজারিয়া নৌপুলিশ। 

রবিবার (১২ অক্টোবর) বিকেলে গজারিয়া ইউনিয়নের গুচ্ছগ্রাম সংলগ্ন মেঘনা নদীতে ভাসমান অবস্থায় অর্ধগলিত লাশটি উদ্ধার করে পুলিশ। জানা যায়, নৌপুলিশ মা ইলিশ সংরক্ষণে অভিযান চালানোর সময় লাশটি দেখতে পেয়ে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে।

এ ঘটনার সততা নিশ্চিত করে গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, পরিচয় সনাক্তদের জন্য পিবিআই আঙ্গুলের ছাপ নিচ্ছে। লাশটি গলে যাওয়ার কারণে এখন পর্যন্ত ছাপ নিতে পারছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত