মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১২:৫৯ পিএম

রাজধানীর মিরপুর শিয়ালবাড়িতে মঙ্গলবার (১৪ অক্টোবর) একটি গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের দিকে যাচ্ছি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন লাগার খবর বেলা ১১টা ৪০ মিনিটে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। আগুন লাগা গুদামের নাম কসমিক ফার্মা এবং এটি রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় অবস্থিত।

তিনি আরও জানান, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা ও পরিস্থিতি মোকাবিলায় কাজ চলছে। তবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

উল্লেখ্য, এর আগে গত ২২ সেপ্টেম্বর বিকেলে টঙ্গীতে ফেমাস কেমিক্যালের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সেই ঘটনায় দগ্ধ হয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ফায়ার ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম, ফায়ার ফাইটার শামীম আহমেদ এবং নুরুল হুদার মৃত্যু হয়। একই ঘটনায় পাশ্ববর্তী দোকানের কর্মচারী বাবু হাওলাদার (২৪)ও আগুনে দগ্ধ হয়ে মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত