হিলিতে কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ 

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০২:৪৪ পিএম

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে নিজ নিজ পরিবারের পুষ্টির চাহিদা মেটাতে ও সবজির চাষাবাদ বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বিনামূল্যে বসতবাড়িতে চাষযোগ্য সবজির বীজ বিতরণ করা হয়েছে।  

হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বুধবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষক কৃষাণীদের মাঝে এসব বীজ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম। উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ১৮০ জন কৃষক কৃষাণীদের মাঝে এই বীজ তুলে দেওয়া হয়।  

এসময় প্রত্যেক কৃষককে ৭ ধরনের সবজির বীজ দেওয়া হয়। সেই সঙ্গে কিভাবে এসব সবজির বীজ রোপণ ও পরিচর্যা করতে হবে সে সম্পর্কে কৃষকদের পরামর্শ দেন কৃষি কর্মকর্তা। পরে সেখানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সামছুল হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী আহসান হাবিব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত