মাঝে বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি যুক্তরাষ্ট্র ছেড়ে অন্য কোথাও স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছেন। এ সংবাদ সে সময় আন্তর্জাতিক গণমাধ্যমেও বেশ চাউর হয়েছিল। তবে সম্প্রতি জানা গেছে, জোলি বিদেশে স্থায়ীভাবে বসবাসের কোনো পরিকল্পনা করছেন না। তার দেশ ছাড়ার গুঞ্জন ছড়িয়ে পড়লেও নতুন এক সূত্র জানিয়েছে, এ খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বিনোদনমাধ্যম টিএমজেডকে অভিনেত্রীর ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, জোলি ভ্রমণ করতে খুবই ভালোবাসেন এটা ঠিক, তবে তিনি যুক্তরাষ্ট্রেই স্থায়ীভাবে থাকতে চান। এখানেই তার স্থায়ী নিবাস রাখতে চান।
প্রসঙ্গত, লস অ্যাঞ্জেলেসে অবস্থিত জোলির ঐতিহাসিক সিসিল বি. ডেমিলের বাড়িটি তিনি রেখে দেওয়ার পরিকল্পনা করেছেন। পাশাপাশি এ অভিনেত্রী নিউইয়র্ক সিটিতে স্থানান্তরিত হওয়ার বিষয়েও ভাবছেন। কেননা শহরটিতে তার বেশির ভাগ ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে এবং সেখানে তার আরও সম্পত্তি আছে। এ ছাড়া জোলির এক ছেলে বর্তমানে নিউইয়র্কে তার বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকছেন, যা অভিনেত্রী এ শতাব্দীর শুরুতে কিনেছিলেন। এই বছরের শুরুতে নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জোলি জানান, মাঝে মাঝেই তিনি সেখানে ছেলের সঙ্গে দেখা করতে যান।
পাশাপাশি তার ছেলে যে কতটা দায়িত্ববান, সে সম্পর্কেও নিজের সন্তুষ্টির কথা প্রকাশ করেন সাবেক ব্র্যাড পিটপত্নী। সাক্ষাৎকারে হাস্যরসের ছলে তিনি বলেন, একদিন তাকে বললাম, আমি তোমার বাসায় যাব। সে জবাব দিল, ‘তুমি কি আমাকে পরিষ্কার করার জন্য একটা দিন সময় দিতে পারো?’ আমি তখন মনে মনে ভাবলাম, তুমি যে এতটুকু দায়িত্ববান হয়েছ, তার জন্য আমি কৃতজ্ঞ।
৪ জেলায় নতুন ডিসি
কুমিল্লায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত