`কাঞ্চন ভাই দেশের সম্পদ'

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০২:৫৮ পিএম

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন চিত্রতারকা ইলিয়াস কাঞ্চন। নানা পরিচয়ে পরিচিত জনপ্রিয় এই ব্যক্তিকে দেশের সম্পদ উল্লেখ করে কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা বলেন, ‘কাঞ্চন ভাইয়ের মতো সামাজিক দায়বদ্ধতাসম্পন্ন দক্ষ একজন সংগঠক ও বর্ষীয়ান অভিনেতা দেশের সম্পদ। আমাদের প্রাণান্তকর প্রত্যাশা, তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন।’ 

 প্রিয় তারকার দ্রুত আরোগ্য কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গায়িকা। সেখানে তিনি লিখেছেন, ‌‘বাংলাদেশের কিংবদন্তি অভিনয়শিল্পী, চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি ও নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় ইলিয়াস কাঞ্চন ভাই ব্রেন টিউমারে আক্রান্ত। তিনি লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। আমি তার সার্বিক সুস্থতা ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য দোয়া করি। দেশবাসীর কাছে দোয়ার আরজি জানাচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত