ইউটিএল ঢাবি শাখার আহ্বায়ক ড. যুবায়ের, সদস্য সচিব ড. মোতালেব

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৭:২৩ পিএম

দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)- ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২৬ সদস্য বিশিষ্ট অহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ঢাবির আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. যুবায়ের মো. এহসানুল হককে আহ্বায়ক ও গনিত বিভাগের অধ্যাপক ড. মো. মোতালেব হোসেনকে সদস্য সচিব ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের টিচার্স ক্লাবে এই কমিটির ঘোষণা করেন ইউটিএল এর কেন্দ্রীয় আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস। 

তাছাড়া, কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে প্রফেসর ড. আ খ ম ইউনুস ও প্রফেসর ড. এইচ এম মোশাররফ হোসেনের নাম ঘোষণা করা হয়। কমিটিতে যুগ্ম সদস্য-সচিব হিসেবে আছেন প্রফেসর ড. মো. আবু সায়েম, প্রফেসর ড. মো. মিজানুর রহমান ও মো. ওমর ফারুক। এছাড়াও, ট্রেজারার হিসেবে কমিটিতে প্রফেসর ড. মো. জহিরুল ইসলাম। 

ইউনিভার্সিটি টিচার্স লিংকের নবগঠিত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. যুবায়ের মো. এহসানুল হক বলেন, শতবর্ষী এই বিশ্ববিদ্যালয় অনেক প্রত্যাশা নিয়ে পথচলা শুরু করলেও বিগত দিনগুলোতে প্রশাসনের ব্যপক দুর্নীতি, দায়িত্বহীনতা ও রাজনৈতিক হস্তক্ষেপের ফলে কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের বিভিন্ন সংগঠন থাকলেও এর বেশিরভাগই রাজনৈতিক প্রভাবমুক্ত নয়। শিক্ষকদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষো শিক্ষক সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা থাকলেও রাজনৈতিক প্রভাবের কারণে শিক্ষক সমিতি ও অপরাপর শিক্ষক সংগঠনগুলো তাদের রাজনৈতিক আদর্শ ও আধিপত্য বিস্তার করতে গিয়ে সাধারণ শিক্ষকদের যৌক্তিক দাবি আদায় করতে ব্যর্থ হয়েছে। তাই ২৪শের অভ্যুত্থান উত্তর নতুন বংলাদেশে প্রয়োজন হয়েছে এমন একটি শিক্ষক সংগঠনের যারা বিশ্বাস করেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকগণ জাতির উচ্চতর আকাঙ্ক্ষা পূরণে পথপ্রদর্শক; এবং সমাজকে ন্যায়, নৈতিকতা ও জ্ঞানের পথে নিয়ে যেতে পারে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত