আমিরাতে দুই প্রতিষ্ঠানে এইচএসসির সন্তোষজনক ফলাফল

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১০:৫৫ পিএম

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি দুটি শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি (২০২৫) ফলাফল খুবই ভাল হয়েছে।

দেশটির রাজধানী আবুধাবিতে অবস্থিত শেখ খলিফা বাংলাদেশ ইসলামিয়া স্কুল এন্ড কলেজ থেকে এ বছর বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা হতে অংশগ্রহনকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৪ জন। যার মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৭ জন, এ পেয়েছে ২৮ জন, এ মাইনাস পেয়েছে ৭ জন এবং সি গ্রেডে একজনসহ মোট কৃতকার্য হয় ৪৩ জন পরীক্ষার্থী। পাসের হার ৯৭ দশমিক ৭৩ শতাংশ।

অন্যদিকে আমিরাতের রাস আল খাইমাস্থ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল থেকে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা থেকে পরীক্ষায় ১৯ জন অংশগ্রহণকারীর মধ্য থেকে ১৭ জন পরীক্ষার্থী পাস করে। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগে এক জন জিপিএ ৫ এবং ১১ জন এ গ্রেডসহ ১২ জন পাস করেছে।

এছাড়াও ব্যবসায় শিক্ষা বিভাগে একজন জিপিএ ৫ ও ৪ জন এ গ্রেডসহ ৫ জন পাস করেছে। প্রতিষ্ঠানটিতে পাসের হার ৮৯ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত