পঁয়ত্রিশ বছর পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ইতিহাস গড়েছে শিবির সমর্থিত প্যানেল।
প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে বিজয়ী হয়েছেন।
রাকসুর অতীত চৌদ্দ দফা নির্বাচনের ইতিহাসে শিবিরের কোনো প্রার্থী ভিপি পদে জয় পাননি। এবার বিপুল ব্যবধানে সেই রেকর্ড ভেঙে বিজয়ী হয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ।
শুক্রবার সকাল সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এতে জানানো হয়, ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর ভিপি প্রার্থী জাহিদ পেয়েছেন বারো হাজার ছয়শো সাতাশি ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের শেখ নূর উদ্দীন আবীর পান তিন হাজার তিনশো সাতানব্বই ভোট।
