বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলার রোনালদো; আয় মেসির দ্বিগুণ

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ১১:০৪ এএম

বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলারদের তালিক প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ‘ফোর্বস’। ২০২৫ সালের বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ১০ ফুটবলারের শীর্ষে আছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তার অর্ধেকেরও কম আয় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহানায়ক লিওনেল মেসির। এই তালিকায় ঢুকে পড়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রও।

বৃহস্পতিবার প্রকাশিত ফোর্বসের তালিকা অনুযায়ী, রোনালদোর বার্ষিক আয় এখন দাঁড়িয়েছে ২৮০ মিলিয়ন ডলার, যা বর্তমান ফুটবলে অন্য সবার চেয়ে অনেক এগিয়ে। দ্বিতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে খেলা লিওনেল মেসি। তিনি বছরে আয় করেন ১৩০ মিলিয়ন ডলার। তৃতীয় স্থানটি বেশ কৌতুহলউদ্দীপক। সৌদি ক্লাব আল-ইত্তিহাদের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা ১০৪ মিলিয়ন ডলার আয়ে আছেন তিন নম্বরে।

পরের দুটি স্থানে আছেন যথাক্রমে রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে (৯৫ মিলিয়ন ডলার) এবং ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান গোলমেশিন আর্লিং হালান্ড (৮৫ মিলিয়ন ডলার)। একমাত্র ব্রাজিলিয়ান হিসেবে তালিকার ৬ নম্বরে জায়গা পেয়েছেন তারকা ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের এই তারকার বার্ষিক আয় ৬০ মিলিয়ন ডলার। সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন বার্সেলোনার লামিনে ইয়ামাল, যার আয় ৪৩ মিলিয়ন ডলার।

ফোর্বস অনুযায়ী ২০২৫ সালের বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ১০ ফুটবলার

ক্রিশ্চিয়ানো রোনালদো (আল-নাসর) – ২৮০ মিলিয়ন ডলার

লিওনেল মেসি (ইন্টার মায়ামি) – ১৩০ মিলিয়ন ডলার

করিম বেনজেমা (আল-ইত্তিহাদ) – ১০৪ মিলিয়ন ডলার

কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ) – ৯৫ মিলিয়ন ডলার

আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি) – ৮৫ মিলিয়ন ডলার

ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ) – ৬০ মিলিয়ন ডলার

মোহাম্মদ সালাহ (লিভারপুল) – ৫৫ মিলিয়ন ডলার

সাদিও মানে (আল-নাসর) – ৫৪ মিলিয়ন ডলার

জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ) – ৪৪ মিলিয়ন ডলার

লামিনে ইয়ামাল (বার্সেলোনা) – ৪৩ মিলিয়ন ডলার

×
সর্বশেষ সর্বাধিক পঠিত