জুলাই সনদ অনুষ্ঠান শুরু, যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টাসহ রাজনীতিবিদরা

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০৫:০৬ পিএম

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এর পরে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় বহুল কাঙ্ক্ষিত ঐতিহাসিক জুলাই সনদ অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, লুৎফুজ্জামান বাবর। জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এ ছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির পক্ষে মহাসচিব ড. রেদোয়ান আহমেদ ও প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশীর, রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষে প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম ও মিডিয়া সমন্বয়ক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন, নাগরিক ঐক্যের পক্ষে দলের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর পক্ষে সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান ও স্থায়ী কমিটির সদস্য ড. মুশতাক হোসেন, আমার বাংলাদশ পার্টির পক্ষে চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে চেয়ারম্যান ববি হাজ্জাজ ও মহাসচিব মোমিনুল আমিন অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, খেলাফত মজলিসের পক্ষে আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও ড. আহমদ আবদুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, জাকের পার্টির পক্ষে ভাইস চেয়ারম্যান শহীদুল ইমলাম ভূঁইয়া, মহাসচিব শামীম হায়দার, নেজামে ইসলাম পার্টির পক্ষে সিনিয়র নায়েবে আমির মাওলানা আবদুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, জমিয়তে উলামায়ে ইসলামের পক্ষে সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও ইসলামী ঐক্যজোটের পক্ষে চেয়ারম্যান মাওলানা আবদুল কাদের ও মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

এদিন বৃষ্টির কারণে অনুষ্ঠানস্থলে অতিথিদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। খোলা আকাশের নিচে অনুষ্ঠানের আয়োজন করায় মাঝে মধ্যে আসা বৃষ্টিতে ভিজতে হচ্ছে। অবশ্য কেউ কেউ সঙ্গে ছাতা নিয়ে এসেছেন।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত