বিএনপির উদ্যোগে সোনারগাঁওয়ে  ফ্রি মেডিকেল ক্যাম্প

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০৭:০২ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে ও বারদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে নারায়ণগঞ্জের সোনারগাঁও একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও আর্থিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বারদী স্কুল অ্যান্ড কলেজ মাঠে দিনব্যাপী এই চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় একদল বিশেষজ্ঞ চিকিৎসক মেডিকেল ক্যাম্পে বিভিন্ন রোগের চিকিৎসা ও পরামর্শ দেন। এছাড়া একই সঙ্গে অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তাও দেওয়া হয়।

বারদী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদ মিয়া, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রুবেল নিলয়, বারদী স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রভাষক কবির মৃধা, স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত