ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পানির মোটরের সংযোগ তার সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে কামরুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে ১২টার দিকে উপজেলার মৌহাতলা নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত কামরুল ইসলাম (২২) ওই এলাকার নজরুল ইসলাম ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানায়, কামরুল ইসলাম পাশের বাড়ির পুকুরে পানির মোটরের বৈদ্যুতিক সংযোগ তার সরানোর সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
