বগুড়ায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৬:৪১ পিএম

বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে জিয়াউর রহমান ফাউন্ডেশন’র ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অত্র ফাউন্ডেশন’র সহ-সভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী প্রখ্যাত কার্ডিওলজিস্ট ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জোবাইদা রহমানের পরামর্শে এবং সার্বিক তত্ত্বাবধানে স্পেশাল ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শহীদ জিয়া ডিগ্রী কলেজ মাঠে এই স্পেশাল ফ্রি মেডিকেল ক্যাম্পে ঢাকা এবং বগুড়া থেকে প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ ৭ হাজারের অধিক মানুষকে সব ধরনের জটিল রোগের চিকিৎসা সেবা প্রদান এবং রোগীদের বিনামূল্যে ওষুধ ও পরামর্শপত্র দেওয়া হয়।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে স্বাস্থ্য ক্যাম্পের আলোচনা সভায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র ফাউন্ডেশন’র সহ-সভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবাইদা রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, অনেক দিন পরে নিজ বাড়ি উপস্থিত হতে পেরে খুবই ভাল লাগছে, আজকে অনেক দিন পরে নিজের পরিচিত মানুষদের পাশে দাঁড়াতে পেরেছি। চিকিৎসক বৃন্দদের প্রতি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এলাকাবাসীরপক্ষে। যাদের পক্ষে এমন চিকিৎসা পাওয়ার সম্ভব হয় না। যারা সহজে চিকিৎসা পায়না, এমন মানুষরা আজ চিকিৎসা পেয়েছে। আমরা রাজনীতি মানুষের জন্য করি। আমরা নারী, শিক্ষা, বয়স্ক, চিকিৎসা, কৃষক ও কৃষি বিষয়ে পরিকল্পনা করি। আমরা রাজনীতি করি মানুষের জন্য। আল্লাহপাক আমাদের সৃষ্টি করেছেন দায়িত্ব পালন করার জন্য। ২৭ বছর আগে জিয়াউর রহমান ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। যেহেতেু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে, আমাদের উদ্যোগ নিতে হবে মানুষ যাতে কম অসুস্থ হয়। মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে কি করলে মানুষের ডায়াবেটিস হবে না, হৃদরোগ হবে না।

তিনি আরও বলেন, আমরা যদি এদেশের মানুষের ভালবাসায় ক্ষমতায় যেতে পারি। তাহলে চিকিৎসা ক্ষেত্রে আমুল পরিবর্তন হয়। যাতে হাসপাতালের রোগীদের আর মাটিতে শুয়ে থাকতে না হয়। ভবিষ্যতে বাড়তি রোগীদের সরকারি হাসপাতালের পাশাপাশি প্রাইভেট হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করব। যাতে কেউ যেন চিকিৎসা বঞ্চিত না হয়। সরকারের পক্ষ থেকে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য ফারমার্স কার্ড দিব। শিক্ষার্থীদের বিভিন্ন ভাষা শেখানো হবে। ভাল প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। যাতে তারা ভাল চাকরি পায়। চাকরি না করলে নিজেই কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে। আমাদের অর্থনীতিতে অবদান রাখতে পারে। আজকের অনুষ্ঠানের মাধ্যমে সমগ্র মানুষের মাঝে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শের সৈনিকদেরকে গড়ে উঠতে হবে, যাতে নিজেদের সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দিতে পারি। বিপদে আপদে পাশে দাড়াতে পারি। আমরা যেন নিজেদের জনগণের সেবক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারি। এটি হোক আমাদের আগামী দিনের শপথ, আমাদের আগামী দিনের রাজনীতির শপথ, আগামী রাজনীতির লক্ষ্য ও উদ্দেশ্য।

বিশেষ অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান বলেন, মানব সভ্যতার এক ক্রান্তি লগ্নে আমরা আজ পৌঁছে গেছি। আর্তমানবতার সেবায় আমরা প্রত্যেকে নিজনিজ অবস্থানে কাজ করতে পারি। এই ফাউন্ডেশনের প্রতিটি সদস্যর আত্মত্যাগ ও মানুষের জন্য পথ চলা  ইতিহাস হয়ে থাকবে। স্বল্প সামর্থ্যে বহু মানুষকে আকাশচুম্বী সফলতা দিয়েছে এই ফাউন্ডেশন, যা আগামী দৃষ্ঠান্ত স্থাপন করবে। আগামীতে হয়তো আন্তর্জাতিক অঙ্গনেও মানবাধিকার উজ্জল নক্ষত্রের মত প্রতীয়মান হবে এই জিয়াউর রহমান ফাউন্ডেশন।

জিয়াউর রহমান ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ আলিম ডোনার’র সভাপতিত্বে সম্মানিত অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা হেলালুজ্জামান তালুকদার লালু, শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ আলমগীর পাভেল, ড্যাব বগুড়ার সাবেক সভাপতি অধ্যাপক ডা. মো. শাজাহান আলী, গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটন, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, বগুড়া হেলথ ক্যাম্প ম্যানেজমেন্ট উপ-কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. মো. ইউনুস আলী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত