আজ রাজধানীর যেসব মার্কেট বন্ধ

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৮:৩৯ এএম

রাজধানীর পথে বেরোনোর আগে জেনে নেওয়া দরকার আজ কোথায় কোথায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে। কারণ দীর্ঘ যানজট পেরিয়ে গিয়ে যদি দেখা যায় পছন্দের মার্কেটের দরজা বন্ধ, তাহলে পুরো যাত্রাই বৃথা যেতে পারে।

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের নির্ধারিত সাপ্তাহিক বন্ধের তালিকা অনুযায়ী, আজ মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় দোকানপাট ও শপিং সেন্টার বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট:
কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া এভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমণ্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা ও লালমাটিয়া।

বন্ধ থাকবে যেসব মার্কেট:
বসুন্ধরা সিটি, মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমণ্ডি হকার্স মার্কেট, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমণ্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট এবং অর্কিড প্লাজা।

সুতরাং কেনাকাটার পরিকল্পনা করার আগে এই এলাকাগুলো এড়িয়ে চলাই ভালো। অন্যদিনের মতো আজও ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক চাপ স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে, তাই বের হওয়ার আগে বিকল্প মার্কেট বা দিন বেছে নেওয়ার পরামর্শ দিচ্ছে নগর প্রশাসন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত