সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে দেখা করবে বিএনপি প্রতিনিধি দল

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০২:১২ পিএম

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষরের চার দিন পর এবং জাতীয় নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনার মধ্যেই এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত