নেত্রকোনায় পুকুর থেকে চা দোকানির লাশ উদ্ধার 

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৬:০১ পিএম

নেত্রকোনার আটপাড়ার পুগলগাও গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় রাজন মিয়া (২৬) নামের এক চা দোকানির লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার পুখলগাও গ্রামের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।  

রাজন আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের অভয়পাশা-দেশিউড়া গ্রামের আবুল কালামের ছেলে। চৌরাস্তা বাজারে চায়ের দোকান ছিলো তার।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজন মিয়া দোকানের কাজ শেষ করে রবিবার আর বাড়ি ফিরে আসেনি। এরপর থেকে স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকে। আজ মঙ্গলবার তার নিজ গ্রামের সামনের পোগলগাও নামক গ্রামের একটি পুকুরে লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। 

এ ব্যাপারে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, রাজন প্রায় সময় কাউকে কিছু না বলে চলে যেতো। আজ তার লাশ পাওয়া গেছে। স্থানীয়রা আমাদেরকে জানালে আমরা গিয়ে লাশ উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। তার মৃত্যুর রহস্য উদঘাটন করতে কাজ করছে পুলিশ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত