প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৮:৫৯ পিএম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করছেন বিএনপি নেতারা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান। ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের চার দিন পর এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিনিধি দলে আরও আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ। এছাড়াও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বৈঠকে অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত