টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু 

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৬:৩২ পিএম

গাজীপুর মহানগরীর টঙ্গীতে মোবাইল ছিনতাই চেষ্টার অভিযোগে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবকের (৩২) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে টঙ্গী স্টেশন রোডে এই ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গীর স্টেশন রোড এলাকায় পথচারীর মোবাইল ছিনতাইয়ের চেষ্টাকালে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে আটক করেন স্থানীয়রা। এ সময় উত্তেজিত জনতা ওই যুবককে ধরে গণপিটুনি দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে মারা যান ওই যুবক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে । 

গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী (পূর্ব) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, ছিনতাইয়ের সময় গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে হত্যা মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত