আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘বিএনপি তত্ত্বাবধায়ক সরকার দাবি করেনি, বরং তারা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকার নিশ্চয়তা চেয়েছে। বর্তমান সরকার সেই নিরপেক্ষতা বজায় রেখেই কাজ করে যাচ্ছে।’
বুধবার (২২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আইন উপদেষ্টা এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, ‘বিএনপি শুধু বলেছে অন্তর্বর্তী সরকার যেন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে। তত্ত্বাবধায়ক ব্যবস্থার মতো কোনো দাবি তারা উত্থাপন করেনি।’
উপদেষ্টা পরিষদ ছোট করার বিষয়ে আলোচনার গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ধরনের কোনো আলোচনা হয়নি।’
তিনি আরও বলেন, ‘জনপ্রশাসনের বদলি ও নিয়োগ নিয়ে বিএনপির আপত্তির প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা নিজেই বিষয়টি দেখভাল করবেন। সব দল অভিযোগ করছে প্রশাসনে দলীয় লোক আছে—এর মানে এই সরকার নিরপেক্ষ।’
১৫ সেনা কর্মকর্তার বিষয়ে আইন উপদেষ্টা বলেন, ‘গুম-খুনের আসামি সেনাকর্মকর্তাদের সাবজেলে রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়া চলছে এবং তার প্রতি সেনাবাহিনীর শ্রদ্ধা প্রদর্শন অত্যন্ত প্রশংসনীয়। আসামিদের কোথায় রাখা হবে—সেটি সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভুক্ত বিষয়। তারা যা উপযুক্ত মনে করবে, সেটিই করবে।’
আন্দোলনরত ইবতেদায়ী শিক্ষকদের সঙ্গে দেখা করলেন না শিক্ষা উপদেষ্টা