বাংলাদেশ দলের কোচিং প্যানেলে পরিবর্তনের গুঞ্জন থামছে না। গতকাল খবর ছড়িয়ে পড়ে—জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দীনকে সরিয়ে দিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি নতুন কোচ হিসেবে শোনা যাচ্ছিল মোহাম্মদ আশরাফুলের নামও। তবে আশরাফুল নিজেই গণমাধ্যমে জানিয়েছেন, বিষয়টি ভিত্তিহীন।
তবু আলোচনা থেমে নেই। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ওয়ানডে চলাকালীন এই প্রসঙ্গ উঠে আসে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সামনে। সরাসরি কিছু না বললেও তিনি ইঙ্গিত দিয়েছেন, কোচিং স্টাফে পরিবর্তন আসতে পারে।
বুলবুল বলেন, “আমরা তিন ফরম্যাটে ক্রিকেট খেলি। তিন ফরম্যাটেই ব্যাটিংয়ের ধরন আলাদা। একটা কোচ দিয়ে হয়তো সব ফরম্যাটের স্টাইল ঠিকভাবে কাভার করা যায় না। সে বিষয়েই আমরা ভাবছি।”
এদিকে মিরপুর শের-ই বাংলার কালো মাটির উইকেট নিয়েও চলছে তীব্র সমালোচনা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই উইকেটে খেলছে বাংলাদেশ দল। যদিও এটি বাংলাদেশের প্রথম কালো মাটির উইকেট নয়, তবে এবারকার পিচের আচরণ সমালোচনার কেন্দ্রবিন্দুতে।
এ বিষয়ে বুলবুল বলেন, “মিরপুরের উইকেট বেশ জটিল। এই মাটির আচরণ আমাদের প্রত্যাশা অনুযায়ী নয়। তাই বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে ভিন্ন মাটি ব্যবহার করে নতুন করে দুই-একটি পিচ তৈরি করার পরিকল্পনা করছি।”
টি-টোয়েন্টির যুগে ১০০০ উইকেট শিকারি এক বোলার