সিলেট নগরীর বিভিন্ন এলাকায় আজ শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া শনিবার (২৫ অক্টোবর) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নির্দিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্থগিত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিউবো জানিয়েছে, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের বিকল্প ৩৩ কেভি সোর্স লাইন নির্মাণের কাজ জরুরি ভিত্তিতে সম্পন্ন করার জন্য শুক্রবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত শেখঘাট উপকেন্দ্রের অধীনে থাকা সব ফিডারের এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় বিদ্যুৎ থাকবে না জল্লারপাড়, কীন ব্রিজ, নবাব রোড, লালাদীঘির পাড়, ঘাসিটুলা, পুলিশ লাইন, সার্কিট হাউস এক্সপ্রেস, কলাপাড়া, ভাতালিয়া, সিজিএম কোর্ট, বাংলাদেশ ব্যাংক, বেতার, সাগরদীঘিরপাড়, দাড়িয়াপাড়া, জামতলা, মির্জাজাঙ্গাল, ছায়ানীড়, ছায়াতরু, সরষপুর গলি, মদন মোহন কলেজ, লামাবাজার (আংশিক), মাছুদিঘীর পাড়, রামেরদীঘীর পাড়, তালতলা, তেলিহাওড়, শেখঘাট, শুভেচ্ছা আবাসিক এলাকা, পশ্চিম কাজিরবাজার, জিতু মিয়া পয়েন্ট, কুয়ারপাড়, বিলপাড়, ইঙ্গুলাল রোড, নবীন আবাসিক এলাকা ও ভাঙ্গাটিকর।
অন্যদিকে, সিলেট বিউবো (বিক্রয় ও বিতরণ বিভাগ-২)-এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর ১১ কেভি ফিডারসমূহের জরুরি মেরামত, রক্ষণাবেক্ষণ, রাইট অফ ওয়েতে গাছপালা কর্তন এবং বিদ্যুৎ বিতরণ উন্নয়ন প্রকল্পের কাজের জন্য শনিবার (২৫ অক্টোবর) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বালুচর ফিডার লাইনে বিদ্যুৎ সরবরাহ স্থগিত থাকবে।
১১ কেভি বালুচর ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ থাকবে না—বালুচর, শান্তিবাগ আ/এ, সোনার বাংলা আ/এ, নতুন বাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস এবং আশেপাশের এলাকা। নিরাপত্তার কারণে শাটডাউনের সময়কালীন লাইন চালু থাকলেও তা বন্ধ হিসেবে গণ্য হবে।
বিউবো জানিয়েছে, কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ পুনঃসূচনা হতে পারে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে প্রতিষ্ঠানটি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
অন্ধ্রপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ গেল ১১ জনের