ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪৬৮ জন হাসপাতালে, মৃত্যু নেই

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৫:২৮ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় ৪৬৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ৬৩ হাজার ৬৩৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১১১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৭ জন, খুলনা বিভাগে বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৩ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় ৪৭৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ৬০ হাজার ৭৩৭ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত