ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি মনির আহমেদ মনির (৬২) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় তাকে কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কারারক্ষীরা অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসক পরিক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ওই ব্যক্তি কয়েদি হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার মামলার বিবরণ জানা যায়নি। তার বাড়ি নোয়াখালী সুধারাম থানার উত্তর মূল্যাকিয়া গ্রামে। বাবার নাম মৃত আব্দুল আজিজুল। কয়েদি নম্বর ১০৯৭/এ।
