‘স্বাধীনতাবিরোধী জামায়াতকে প্রতিহত করতে হবে’ 

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১২:৪৭ পিএম

জাতীয়তাবাদী দলের (বিএনপির) নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এ জিন্নাহ কবির বলেছেন, স্বাধীনতাবিরোধী জামায়াতকে প্রতিহত করতে হবে।

তিনি বলেন,  জামায়াত ধর্মকে ব্যবহার করে ভোট নেওয়ার পায়তারা করছে। ধর্মের মিথ্যা অপব্যাখ্যা দিয়ে বেড়াচ্ছে তারা। বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, নাওজুবিল্লাহ। কুরআনের নিয়ম মেনে ও আল্লাহর নির্দেশে চলাফেরা করলে আল্লাহর খাঁটি বান্ধা হলে একমাত্র জান্নাত পাওয়া যেতে পারে। ধর্ম ব্যবসায়ী জামায়াতের মিথ্যা কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। তাই স্বাধীনতাবিরোধী মিথ্যাবাদী, প্রতারনাকারী জামায়াতকে প্রতিহত করতে হবে।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় মানিকগঞ্জের ঘিওর পাবলিক লাইব্রেরি মাঠে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও প্রচারনা সভায় বিএনপি নেতা এস এ জিন্নাহ কবির এসব কথা বলেন। 

তিনি বলেন, বিগত ১৫ বছর আওয়ামী লীগের দুঃশাসনের সময় জনগণ ভোট দিতে পারে নাই দিনের ভোট রাতে হয়েছে। আগামী ২০২৬ সালে ফেরুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আপনার পছন্দের প্রার্থীকে  নির্বাচিত করবেন। সেই নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।

বিএনপি নেতা এস এ জিন্নাহ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সামনে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় বিএনপি ক্ষমতায় গেলে দেশ কিভাবে চলবে তা উল্লেখ করেছেন। এতে শিক্ষিত যুবকদের চাকরি ব্যবস্থা করা হবে, বেকার ভাতা দেওয়া হবে, ফ্যামিলি কার্ডের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ফসল সরকার ক্রয় করবে। এছাড়া ৩১ দফায় কৃষক-শ্রমিক, গ্রাম-গঞ্জে খেটে খাওয়া দিনমুজুর, মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে।

ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. জানে আলমের সঞ্চালনায় সবায় আরও বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হেসেন দিপু,দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো.সিরাজুল ইসলাম, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো.লোকমান হোসেন, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুল মতিন মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো.ফেরদৌস রহমান, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত